বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জনতার হাতে ৪ চোর আটক উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় দিন দুপুরে ছাগল চুরি করার সময় ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের সোদচর গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র আহমদ আলী (৩০), একই গ্রামের আব্দুর রশিদের পুত্র জুবেদ মিয়া (৩৪), সোদচর গ্রামের তালেব মিয়ার পুত্র মেরাজ মিয়া (২৫), চপমন্ডল কাতল গ্রামের তাজ উল্লার পুত্র কছরু মিয়া(৩০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উল্লেখিত ৪জন গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথপ্যাড এলাকায় সিএনজি (অটোরিকশায়) যোগে এসে হাওরে থাকা কয়েকটি ছাগল আটক করার চেষ্টা করে। এ সময় স্থানীয় করিমপুর গ্রামের ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে ছাগল ধরার কারণসহ বাড়ি কোথায় জানতে চায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সিএনজিসহ তাদের আটক করে উত্তম মধ্যম দেন।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com