শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এর বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মাজহার উদ্দিন আহমেদ। এ ব্যাপারে তিনি হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ০৮/০৮/২০২২ইং তারিখে অগ্রণী ব্যাংক গোপায়া শাখার হিসাব নং-০২০০০০৮০৬৩৪৬৮ থেকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জাহান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ৩২ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরবর্তীতে বিদ্যালয়েল সভাপতি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক টাকা উত্তোলনের বিষয়টি অস্বীকার করেন। তাই এ ব্যাপারে সুষ্ট তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মাজহার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com