বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জেকে এন্ড এইচ কে হাই স্কুলকে কলেজে রুপান্তর করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে অবিভাবদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল তার অনেকটা লাগব হতে চলেছে। জেলার সবছেয়ে বেশি অধ্যয়নরত শিক্ষার্থী সমৃদ্ধ ঐতিহ্যবাহী জে.কে.এন্ড এইচ কে হাই স্কুলে চলতি বছর থেকে কলেজ শাখা চালু হয়েছে। বৃহস্পতবার সকালে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণীর কার্যক্রম উদ্বোধন হয়।
জে কে এন্ড এইচ কে হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ মোঃ আবু জাহির। বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এম এ আজিজ ইউনুছ, এম এ মতিন ও শিক্ষক এ টি এম রেজাউল করিম।
হবিগঞ্জ শহরের মধ্যস্থানে অবস্থিত জে কে এন্ড এইচকে হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা ২২শ। স্কুলের নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতির দায়িত্ব নেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির। তিনি দায়িত্ব নিয়েই স্কুলে কলেজ শাখা চালু করেন।
হবিগঞ্জ শহরের সরকারী বৃন্দাবন কলেজ ও সরকারী মহিলা কলেজে এতদিন ভর্তি নিয়ে অবিভাবকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করত। ৪ বছর পুর্বে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়েও এমপি আবু জাহির কলেজ শাখা চালু করেন। এছাড়াও তিনি শহরতলীর জালালাবাদ গ্রামে নিজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। ফলে অন্যান্য বছরের ন্যায় এবছর সরকারী কলেজে ভর্তি বাণিজ্য এবং উৎশৃংখলতা দেখা দেয়নি।
কলেজ শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ শহরের দুটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফ্ট চালু করেছি। সরকারী বৃন্দাবন কলেজে ৫টি বিষয়ে নতুন করে অনার্স কোর্স চালুর পাশাপাশি মাস্টার্স কোর্স চালু এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে নতুন ভবন ও হোস্টেল নির্মাণ করেছি। হবিগঞ্জ-লাখাইর প্রতিটি প্রাইমারী স্কুল, হাই স্কুল ও কলেজের অবকাঠামোগত উন্নয়ন করেছি। এই উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।
হবিগঞ্জ ও লাখাইর বড় হাই স্কুলগুলোকে কলেজে এবং বড় প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র স্কুলে রুপান্তর করা হবে। শিক্ষার এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে হবিগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় করতে হবে। আগামীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাই হল আমার অঙ্গীকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com