বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে উৎসবে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় স্বর্নের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে ২ মহিলা ধরাশায়ী হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী সৎসঙ্গের আয়োজনে অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মোৎস চলাকালে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহমান শিপনের স্ত্রী ছমিরুন আক্তার (২৪) ও নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেখা বেগম (৩০। জানা যায়, শনিবার দুপুরে নবীগঞ্জ বাজারের গোবিন্দ জিউর আখড়ায় সৎসঙ্গের আয়োজনে অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মোৎস চলাকালে শাখা-সিঁদুর পড়ে ছিনতাই করতে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে এসআই বিজয় তাদেরকে আটক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাখা-সিঁদুর পরে চুরি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে তারা। এ সময় আটককৃত ব্যাগ থেকে নেশা জাতীয় পাইডার ও রোমাল পাওয়া যায়। এ ব্যাপারে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী অসিত পাল বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল উৎসবে ২টি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানান।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ জানান, চেইন ছিনতাইের অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com