সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষ হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল মসজিদে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ উদ্দিন চৌধুরী সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মঙ্গল কামনাসহ প্রয়াত নেতৃবৃন্দ ও চালকদের মাগফেরাত কামনা করেন। মিলাদ মাহফিলে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ সজীব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও মুসল্লীয়ানগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে পরিচালনা করেন হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com