সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের সাংবাদিক নয়নের পিতার মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ ॥ আমেরিকা প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পিতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম এম এ গফুর চৌধুরী’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের সরকার বাড়িতে দুরুদ শরিফ পাঠ করে মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে দুপুরে খাবারের আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, অর্থ সম্পাদক নুর উদ্দিন, বৈশাখী টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি সারোওয়ার শিকদার, জিবি টিভি ও রিলাক্স রেডিও টিভির জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সম্পাদক মোঃ নাবেদ মিয়া, দেশ টিভির জেলা প্রতিনিধি এস এম আমির হামজা, বাংলা টিবিউনের জেলা প্রতিনিধি ছনি চৌধুরী, সাংবাদিক হাসান চৌধুরী, মোঃ আলাল মিয়া, রেজুয়ান আহমেদ তুহিন, সাবেক ছাত্র নেতা আবুল কালাম মিঠু, বাউল লেবু সরকার, মাসুম হাজারি, তালামীয নেতা আব্দুল মুহিদ রাসেল, ব্যবসায়ী শাহ আশরাফ আলী, ডাক্তার রুহেল আহমদ, ব্যাংকার শাকিল আহমদ চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল হালিম, সামছুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরুব্বি সাবেক মেম্বার আফিজ উদ্দিন, গুলেমান খা, মোঃ তফজ্জুল হোসেন চৌধুরী, মুজেফর আলী, আকাব উদ্দিন সহ নানান শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বাদ এশা মরহুমের বাড়িতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বায়তুল আমান জামে মসজিদের ঈমাম শেখ আবুল খায়ের সহ আরো ৪ মসজিদের যৌথ পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উক্ত মিলাদ মাহফিলে মরহুম আঃ গফুর চৌধুরী ও মরহুম আঃ রহিম চৌধুরীর রুহের আত্মার মাগফিরাত কামনায় দুরুদ শরীফ শেষে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকল মুসল্লিদেরকে শিরনী বিতরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com