সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এশিয়ান টেলিভিশনের ডিএমডি পারভেজের সুস্থতা কামনা করে হবিগঞ্জে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেশন্স) সাজ্জাদ হোসে রশীদ পারভেজ এর সুস্থতা কামনা করে হবিগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন জামে মসজিদে এশিয়ান টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহ তালার কাছে সাজ্জাদ হোসে রশীদ পারভেজ সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এছাড়াও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ¦ হারুন-অর রশীদ (সিআইপি)সহ প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক, কলাকৌশলী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। পাশাপাশি এলাকার সকলের মঙ্গল কামনাসহ মৃত ব্যক্তিদের বেহেশত কামনা করা হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ হাদিসুর রহমান। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, মোয়াজ্জেম আলী, আতুকুড়া-সুবিদপ্ওু শিক্ষা কল্যাণ সমিতির সহ-সভাপতি মহিবুল হোসেন উজ্জল, শাহিদ মিয়া আখঞ্জী, শুভসহ অনেকেই। দোয়া মাহফিল শেষে মুসল্লীদের মাঝে শিরনী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com