রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে যুবতীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে দিনা বেগম (১৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। নিহত দিনা বেগম উপজেলার কুর্শি ইউনিয়নের বেড়ীগাঁও গ্রামের বিরাম উদ্দিনের মেয়ে। বুধবার সকালে ঘর ঝাড়– দেওয়ার সময় ঈদুরের গর্তে হাত দিলে গর্তে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড় দেওয়ার পর সে ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু ঘটে। এ দিকে দিনা বেগমের লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলে ওঝা বৈদ্যরা খবর পেয়ে উপস্থিত হয়ে জীবিত আছে বলে প্যান্টেল তৈয়ার করে সকাল থেকে ঝারা দিতে শুরু করে। অবশেষে বিকেলে মৃত্যু ঘোষণা দেয়। গতকাল বিকালে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com