শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

উপহারের গাড়ি নিয়ে গ্যাঁড়াকলে হিরো আলম

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উপহারের গাড়ি বিপাকে পড়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘উপহারের গাড়ি নিয়ে গ্যাঁড়াকলে পড়েছি।’ হস্তান্তরের আগে গাড়িটির ফিটনেস না থাকা ও ট্যাক্স বকেয়া থাকার বিষয়টি তাঁকে জানাননি উপহারদাতা শিক্ষক। চুনারুঘাটে গাড়ি হস্তান্তরের সময় কাগজপত্রও সেভাবে দেখার সুযোগ হয়নি তাঁর। উপহারদাতা শিক্ষকের প্রতি সম্মান দেখাতে গিয়ে কাগজপত্র নিয়ে যত জটিলতাই হোক গাড়ি ফেরত দেবেন না। গাড়িটি বৈধভাবে রাস্তায় চলাচল উপযোগী করতে যত টাকা খরচ করতে হয় তিনি করবেন। দ্রুততম সময়ের মধ্যে গাড়িটি বগুড়ায় ওয়ার্কশপে নিয়ে অ্যাম্বুলেন্স বানানোর কাজ শুরু করর হবে। এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে হিরো আলম ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করা হবে।’ জানা গেছে, নোয়া ১৯৯৮ মডেলের গাড়িটির ফিটনেস মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালের ১৫ জুলাই মাসে এবং ২০১৩ সালের ১৮ মার্চের পর থেকে ওই গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে । বর্তমানে ওই গাড়ির বিপরীতে বিআরটিএ এর পাওনা প্রায় ৫ লাখ টাকা। তবে যেহেতু গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে তাই বকেয়া মওকুফ চেয়ে তিনি বিআরটিএ-তে আবেদন করবেন। গত ১ ফেব্রুয়ারী বগুড়া ৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হন। হিরো আলম অভিযোগ, কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রভিত্তিক ইভিএমের ভোটের প্রিন্ট কপি ও ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনও করেছেন। রিটার্নিং কর্মকর্তা আবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। নির্বাচন কমিশনে ন্যায় বিচার না পেলে তিনি ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করবেন হিরো আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com