বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের স্বপ্নের ভবন উদ্বোধন আগামীকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের স্বপ্নের ভবন উদ্বোধন হচ্ছে আগামীকাল শনিবার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বিকাল ৪টায় ভবনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আনন্দসভা, পিঠা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
স্থাপত্য শৈলীতে মহান ভাষা আন্দোলনকে ধারণ করে নির্মাণ করা হয়েছে এ ভবনটি। এতে ভূগর্ভস্থ তলায় নৃত্যাঙ্গন ও চিত্রাংকন বিদ্যালয়, ১ম তলায় সাহিত্য নিকেতন পাঠাগার, ২য় তলায় বিদ্যুৎ পাল মিলনায়তন ও সংগীত বিদ্যালয় রয়েছে। প্রসঙ্গত চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিগত ৩৪ বছর ধরে শিল্প সংস্কৃতির সংগ্রামে নিবেদিত রয়েছে সংগঠনটি। রাাজধানীর বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য-সংস্কৃতি উৎসব আয়োজন করে এ পরিষদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com