মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ট্রাক চাপায় তানিয়া বেগম (২০) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
গতকাল সোমবার (৬ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তানিয়া নবীগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন- তানিয়ার সহপাঠী সেফু মিয়া এবং একই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জাকিয়া বেগম। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানান, তানিয়া বেগম, একই কলেজের প্রথম বর্ষের ছাত্রী জাকিয়া বেগমসহ সহপাঠী সেফু মিয়াকে নিয়ে মোটর সাইকেল যোগে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের কাজ শেষে বাড়ি ফেরার পথে নবীগঞ্জের কাজিরবাজার এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে মোটর সাইকেল চালকসহ তানিয়া বেগম ও জাকিয়া বেগম গুরুতর আহত হয়। আহতদের আশংখ্যা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থী তানিয়া বেগম নিহত হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফয়জুল হক বলেন, ‘ঘটনার পর চালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। তানিয়ার মা প্রাক্তন মহিলা মেম্বার রোকসানা বেগম বলেন, ‘পড়ালেখার প্রতি মেয়েটির খুব আগ্রহ ছিল। স্বপ্ন দেখত পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করে পরিবারে মুখে হাসি ফুটাবে। কিন্তু ট্রাকের চাপায় আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল!।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com