বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর হাসপাতালে বারবিট ইনজেকশনের তীব্র সংকট

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে বারবিট ইনজেকশনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ফলে ২৫০ শয্যার এ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শিশুদের ক্ষেত্রে এ ইনজেকশন বেশি প্রযোজ্য। এ সুযোগে একটি দালাল চক্র ১৬ টাকার ইনজেকশন হাজার থেকে ১৫শ টাকায় বিক্রি করছে। এ ইনজেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিপাকে পড়ে দালালদের মাধ্যমে কিছু ফার্মেসী থেকে ১৬ টাকার ইনজেকশন ১ হাজার, ১৫শ আবার ২ হাজার টাকা দিয়ে কিনে আনেন। এ ইনজেকশন শিশুদের খিঁচুনি, শ^াসকষ্ট, পেটপাঁফাসহ জটিল রোগে ব্যবহৃত হয়। কিন্তু হাসপাতালে আসার পর ইনজেকশন না থাকার কারণে ডাক্তার তাদের রেফার্ড করেন। তাই ভয়ে অনেকে দালালদের মাধ্যমে এ ইনজেকশন ক্রয় করেন। গায়ের মূল্য ১৬ টাকা। কিন্তু প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসীতে গেলে বলা হয় ইনজেকশন নাই। অথচ দালাল ধরে গেলে ইনজেকশন পাওয়া যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ জানান, বারবিট ইনজেকশনে সাপ্লাই নেই। তবে এ ইনজেকশন নবজাতকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুই একদিনের বাচ্চাদের খিচুনি হলে পুশ করতে হয়। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, অনেকেই ইনজেকশনটির অতিরিক্ত দাম রাখার বিষয়ে অভিযোগ করেছে। শীঘ্রই এসব ফার্মেসীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com