সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের মেধাবৃত্তি বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদ মেধাবৃত্তি-২০২২ এর বৃত্তিপ্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াসির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সেক্রটারি প্রদীপ দাশ সাগর ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্যে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মো. ছাদিকুর রহমান সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মকান্ড তুলে ধরেন। প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আতিকুল ইসলাম, সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক নাদির শাহ, হবিগঞ্জ স্টুডেন্ট কেয়ার কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান, নবীগঞ্জ টাইম একাডেমির প্রধান শিক্ষক রুবেল মিয়া প্রমুখ।
আগত অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. শামীম আহমদ, মো. কিবরিয়া, এডভোকেট আব্দুল আহাদ ও মো.জসিম উদ্দিন। উল্লেখ্য গত ২৪শে ডিসেম্বর জেলার পাঁচটি কেন্দ্রে বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, চতুর্থ ও ৫ম শ্রেণির সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৩১ শে ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৫৪ জন ট্যালেন্টপুল এবং ১১১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তির জন্যে নির্বাচিত হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৫শ টাকা মূল্যের প্রাইজবণ্ড, সনদ ও ক্রেস্ট এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৩, টাকা মূল্যের প্রাইজবণ্ড, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রদত্ত সকল ক্রেস্ট নবীগঞ্জের জালালসাপ গ্রামের আমেরিকা প্রবাসী এডভোকেট মোশাররফ হোসেনের আর্থিক অনুদানে দেওয়া হয়েছে। গতকাল অত্যন্ত আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com