রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আউশকান্দি থেকে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়ককের নবীগঞ্জের আউশকান্দি এলাকা থেকে ২ টি চোরাই মোটরসাইকেল সহ ২ জনকে গ্রেফতার করেছে সিলেট লালা বাজার ৭ এপিবিএন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে আউশকান্দি গ্যাস ষ্টেশনের সামন থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের তাহেরপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র নাজমুস সাকিব (২৫) ও নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের সাহবাজপুর গ্রামের মোঃ আবু ইউসুফ বাচ্চু মিয়ার পুত্র জীবন মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যে ২ টি চোরাই মোটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় এস আই (নিঃ)মোঃ আশরাফুল আলম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) ধারায় নবীগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com