বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আমীরে মুয়াবিয়াকে সাহাবি মানা না মানা নিয়ে হবিগঞ্জে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আমিরে মুয়াবিয়াকে মহনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সাহাবি মানা না মানা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, ওয়াজ মাহফিলের অনুমতি জন্য এক পক্ষ আসেন, অপর পক্ষ বাধা দিতে আসেন। এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমিরে মুয়াবিয়াকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সাহাবি মানা না মানা নিয়ে দু’পক্ষের মধ্যে পুলিশ সুপার কার্যালয়ে শুক্রবার বিকেলে আলোচনা হওয়ার কথা ছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক মিয়া, সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমদ ও আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আততাহেরী। তাদের দাবি আমিরে মুয়াবিয়া মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সাহাবি ছিলেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন চুনারুঘাট উপজেলার শানখলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল ও সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক মেম্বার কনু মিয়া। তারা এ দাবির বিরুদ্ধে ছিলেন। বসচায় উভয়পক্ষের ৪ জন করে মোট ৮ জন অংশ নেয়ার কথা। কিন্তু উভয় পক্ষই বিপুল সংখ্যক লোক সমাগম করেন। এ অবস্থায় বসচায় বসার অনুমতি দেয়া হয়নি। তাদেরকে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হচ্ছিল। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তখন তাদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com