রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর থেকে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এক অভিযানিক দল ওই মাদক ব্যবসায়ী আটক করে। র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এক অভিযানিক দল গত বৃহস্পতিবার গভির রাতে মাধবপুর উপজেলা থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দা মৃত নিপেন পানতাতি এর ছেলে ইমন পানতাতি (২৩)। এ সময় ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com