রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বামকান্দিতে মক্তবে পড়তে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার ॥ গ্রাম্য কোন্দলে ফাঁসানো হয়েছে’-আটক মোয়াজ্জিন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর বামকান্দি গ্রামে একটি মসজিদে সকালবেলা আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে কিশোরী। এ ঘটনায় ওই মসজিদের মোয়াজ্জিন আব্দুল আহাদ (৫৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে এ বিষয় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে এবং ঘটনাটি রহস্যজনকও মনে হয়েছে। জানা যায়, ওই গ্রামের জনৈক্য ব্যক্তির কণ্যা স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। আরবি শিখতে স্থানীয় মসজিদে যেতো। কিশোরীর পিতার অভিযোগ, ওই মসজিদের মোয়াজ্জিন আব্দুল আহাদ পড়ানোর এক ফাঁকে কিশোরীর ওপর কুনজর দেয় এবং গত বুধবার সকাল ৮টায় আরবি পড়াকালে সুযোগ বুঝে তার মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আব্দুল আহাদকে আটকে রেখে তাকে মারধোর করে পরে সদর থানায় খবর দিলে এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহাদকে আটক করে থানায় নিয়ে আসে। সে ফ্রান্দ্রাইল গ্রামের মৃত নিলু মিয়ার পুত্র।
তবে এ বিষয়ে মোয়াজ্জিন আব্দুল আহাদ জানান, তার বয়স ৫৫ বছর। ওই কিশোরীর বয়সী তারও সন্তান রয়েছে। গ্রামের কিছু লোক ওই মসজিদে তার বদলে অন্য মোয়াজ্জিন নিয়োগের চেষ্টা করছিলো। এ কারণে তাকে কেউ ফাঁসানো হয়েছে। এদিকে ওই কিশোরীর পিতা সামছুল হক বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলা দায়ের করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াকুব আলী জানান, ধর্ষণের মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দোষী না নিদোর্ষ বিচার করবেন বিজ্ঞ আদালত। কিশোরী সদর হাসপাতালে ভর্তি আছে। ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য তাকে প্রেরণ করা হবে। তবে রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com