রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ডিবির অভিযানে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক জুয়াড়িরা হলো, উপজেলার স্বর্ণরেখ গ্রামের আব্দুল মান্নানের পুত্র ফজলু মিয়া (৫৫), নরপতি গ্রামের আকবর আলীর পুত্র পরশ আলী (৩৫), মিরাশী গ্রামের আবুল কালামের পুত্র জামাল মিয়া (৪০), পাচগাতিয়া গ্রামের সুন্দর আলীর পুত্র লিয়াকত আলী (৩৬) ও কালাপুর গ্রামের ফিরোজ আলীর পুত্র নুর ইসলাম (২৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে চুনারুঘাট উপজেলায় জুয়াড়িরা সংঘবদ্ধভাবে জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং রানীগাও ইউনিয়নের পাঁচগাতিয়া এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালায় ডিবি। পরে সেখান থেকে সরঞ্জাম ও টাকাসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় বেশ কয়েকজন জুয়াড়ি ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com