শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ধর্ষণের পর আত্মহত্যা ধর্ষক ডাক্তার আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চিকিৎসক কর্তৃক ধর্ষণের শিকার নাছিমা (২৮) নামের এক গৃহবধু ন্যায় বিচার না পেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার মধ্যেরাতে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নাছিমা তার শ্বশুরবাড়ির গোয়াল ঘরের ডাবের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত গ্রাম্য ডাক্তার ঝন্টুকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৩ আগষ্ট শারীরিক অসুস্থ্যতার কারনে নাছিমা পাশ্ববর্তি ঝন্টু ডাক্তারের কাছে যায়। এসময় ঝন্টু ডাক্তার তাকে চেতনা নাশক ইনজেকসন দিয়ে তার উপর পাশবিক নির্যাতন করে। পরে নাছিমার জ্ঞান ফিরলে তিনি বিষয়টি বুঝতে পেরে তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানায়।
ঝন্টু ডাক্তার এলাকায় প্রভাবশালী হওয়ায় অবরুদ্ধ করে রাখে নাছিমার পরিবারের সদস্যদের। পরে গোপনে বিষয়টি থানায় লিখিত অভিযোগ আকারে দিলেও পুলিশ নিরব ভূমিকা পালন করে। মঙ্গলবার সন্ধ্যায় ঝন্টু ডাক্তারের লোকজন কথিত শালিসি বৈঠক ডেকে নাছিমাকে জোড় পূর্বক শালিশনামায় স্বাক্ষর করিয়ে নেয়। এ ঘটনার পর নিজের সম্ভ্রম হারনোর ন্যায় বিচার না পেয়ে মধ্যেরাতে গালায় ওড়ানা পেচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় নাছিমা। সকালে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত ঝন্টু ডাক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com