বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে দুর্বৃত্তদের চাইনিজ কুড়ালের আঘাতে জলযোগের মালিক শ্যামল আহত ॥ ৫০ হাজার টাকা ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বাণিজ্যিক এলাকার জলযোগ মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্যামল রায়কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় দুর্বৃত্তরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আহত শ্যামলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পৌর এলাকার উমেদনগর গ্রামের ইনু মিয়ার পুত্র জয়নাল (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে জলযোগ মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্যামল রায় দোকান পরিচালনা করছিলেন। এ সময় জয়নালের নেতৃত্বে ৮/১০ জন যুবক মোটর সাইকেল যোগে দোকানে প্রবেশ করে। যুবকরা দোকানে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় জয়নাল তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শ্যামলকে মারাত্মকভাবে আহত করে। এ সময় শ্যামল মাটিতে লুটিয়ে পড়লে জয়নাল দোকানের ক্যাশবাক্সে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এদিকে দোকান কর্মচারীরা ভয়ে শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত শ্যামলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাইনিজ কুড়ালের আঘাতে শ্যামলের হাতে মারা´ত জখম হয়। তার হাতে ১৬টি সেলাই দেয়া হয়েছে বলে চিকিৎসক জানান। দোকানে এ হামলার ঘটনায় শহরে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, জয়নালসহ তার সহযোগিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com