বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে দূর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলতপুর নামক স্থানে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার পুত্র চাঁন মিয়া (২১) সিএনজি নিয়ে মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওয়ানা হন। চাঁন মিয়া সিএনজি নিয়ে মহাসড়কের দৌলতপুর ব্রিজের উপর উঠামাত্রই বিপরীত-দিক (সিলেটমুখী) অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় চাঁন মিয়ার সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁন মিয়া মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অনার্স বাংলা ১ম বর্ষের প্রাক্তন শিার্থী ছিল। চাঁন মিয়ার মৃত্যুতে শোকাভিভূত তার বন্ধু বান্ধবসহ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com