শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

অপরাধ দমনে প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এক্ষেত্রে প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টা। অপরাধীদের পরিচয়Ñ তারা শুধ্ইু অপরাধী। অপরাধীরা যে দলেরই হোক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক, জুয়া ও কালোবাজারে রেলের টিকিট বিক্রয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এক্ষেত্রে ভূমিকা রাখার কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালসহ কমিটির সদস্যবৃন্দ। এ সভায় শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এমপি আবু জাহির গ্রামীণ অবকাঠামো রণাবেণ (টিআর) এর চেক বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com