শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৬ আগস্ট, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পশ্চিম বড়চর গ্রামে দুই দল মহিলার সংঘর্ষে শিশুসহ ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই গ্রামের ফয়জুননেসার সাথে আরচাঁন বিবির বাড়ির সীম সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের মহিলারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেযে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতাবস্থায় মনোয়ারা বেগম (২৫), ইংরাজ বিবি (৩০), ফয়জুননেসা (৫০), পান্না বেগম (২০), আরচাঁন বিবি (৪৫), উজ্জল মিয়া (৫) ও আবুল হোসেন (৩০), কাদির মিয়া (৪৫), ফজলু মিয়া (৩৫) ও তাজুল ইসলাম (৩০) কে হবিগঞ্জ সদর আধুুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com