শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে ভেজাল টিএসপি ও জিপসাম সার জব্দের ঘটনায় ১ জন কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খাদ্য গোদাম রোড এলাকার একটি দোকান থেকে ১৫৬ বস্তা ভেজাল টিএসপি ও জিপসাম সার জব্দের ঘটনায় ১ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও ভোক্তাধিকারের যৌথ অভিযানে এসব ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বুধবার আটক নয়ন চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ইল ইভান বিষয়টি নিশ্চিত করে ারাগারে
(শেষ পৃষ্ঠার পর) বলেন, সরকারি বিএডিসি’র বস্তায় প্যাকেট করে এসব ভেজাল সার দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন অভিযুক্ত ব্যবসায়ী কাজল রায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, ভোক্তা অধিকারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটক নয়ন রায়কে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের বাসিন্দা কাজল চন্দ্র রায় শহরের খাদ্য গোদাম রোডে মেসার্স তিলোত্তমা এগ্রো সার্ভিস নামে দীর্ঘদিন ধরে ভেজাল সার ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। মঙ্গলবার বেলা ২টা দিকে তার দোকান থেকে ১০ বস্তা ভেজাল টিএসপি কিশোরগঞ্জের বাজুকা বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে শহরের নতুন খোয়াই মুখ এলাকার পৌর নৌকাঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করেন। তারা বিষয়টি জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসকে অবগত করেন। খবর পেয়ে বিকেলে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ইল ইভান ও ভোক্তাধিকার কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় আটককৃত ১০ বস্তা টিএসপি সার ভেজাল হিসেবে প্রমানিত হয়। পরে কাজল চন্দ্র রায়ের গরু’র বাজারস্থ গুদামে অভিযান পরিচালনা করে আরও ১৪৬ বস্তা ভেজাল জিপসাম সার জব্ধ করা হয়। এ সময় তার গুদামে থাই মুক্তা জিপসার নামে বাজার করণের খালি প্যাকেট উদ্ধার করা হয় এবং কাজল রায়ের ছেলে নয়ন চন্দ্র রায়কে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com