বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র

  • আপডেট টাইম বুধবার, ৬ আগস্ট, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ বুধবার থেকে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এক মাসেরও বেশি সময় নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী আজ বুধবার থেকে সরকারী ও ব্যক্তিগত সফরে ১ মাস ৮ দিন ইংল্যান্ড অবস্থান করবেন। তার অবর্তমানে নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মেয়রের দায়িত্ব পালন করবেন। নবীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, সফরকালে মেয়র ইংল্যান্ডে স্থানীয় সরকার বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেবেন। মেয়রের সরকারী ছুটি ১ মাস ৮ দিনের মধ্যে ৭ দিন সরকারী কর্মশালায় এবং বাকি সময় তিনি ব্যক্তিগত সফরে থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্হিঃগমন আইনের সংশ্লিষ্ট বিধি মোতাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী মন্ত্রনালয়ের পত্রের আলোকে তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য পৌর প্যানেল মেয়র-১ আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে দাপ্তরিক একটি পত্র দিয়ে দায়িত্ব সমজিয়ে গেছেন। ভারপ্রাপ্ত মেয়র তার দায়িত্ব পালনের সময় পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com