সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ওয়ানটেন বোর্ড থেকে ৭ জুয়ারি আটক ॥ সরঞ্জাম উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ওয়ানটেনসহ বিভিন্নভাবে জুয়ার আসর বসছে। পাশাপাশি মাদকেরও কমতি নেই। এতে একদিকে যেমন যুবসমাজ ধ্বংস হচ্ছে। অন্যদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ পইল নতুন বাজার সরকারি ভূমি অফিসের নিকট মাঠে ত্রিপাল টানিয়ে জুয়ার বোর্ড বসিয়ে খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করে। তারা হল সদর উপজেলার দক্ষিণ বামকান্দি গ্রামের আনফর উল্লার পুত্র মনির হোসেন (৩০), বড় বহুলা গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র শুভ মিয়া (২০), সফর আলীর পুত্র সাহেদ মিয়া (৩০), পইল আসামপাড়া গ্রামের সারজত আলীর পুত্র চুনু মিয়া (২২), দক্ষিণ পইল গ্রামের মৃত আদম আলীর পুত্র কানাই মিয়া (৩৫), নাজিরপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র শাহিন মিয়া (২৫), চাঁনপুর গ্রামের সিরাজ আলীর পুত্র শাহ আলম (৪০)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জুয়া আইনে মামলা করেছে। গতকালই তাদের আদালতে প্রেরণ করা হয়। ওসি সফিকুল ইসলাম জানান, অভিযান চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com