শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আইআরইএনএ’ দ্বিতীয় দিনের সভায় এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল রিনিউবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) দ্বিতীয় দিনের সভায় যোগ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল এ সভায় তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এর আগে গত শুক্রবার দুবাইয়ের রাজধানী আবুধাবিতে অষ্টম আইআরইএনএ’র আইন প্রনেতা ফোরামের সভায় যোগ তিনি। আজ এজেন্সির বার্ষিক সাধারণ সভার শেষ দিনে যোগ দিবেন। প্রতিনিধি দলে রয়েছেন, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, বেগম নার্গিস রহমান এমপি ও মোছাঃ খালেদা খানম এমপি। এদিকে, হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বৃহৎ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এমপি আবু জাহিরকে গণসংবর্ধনার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসী। আজ তিনি প্রধান অতিথি হিসেবে এ সংবর্ধনা সভায় যোগ দিবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com