বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ ॥ হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া স্থায়ীভাবে বরখাস্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার অর্থ আত্মসাৎ, সম্পদ নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর, পৌরসভাকে ক্ষতিগ্রস্থ করা ও অসদাচারণের দায়ে বাজার পরিদর্শক গোলাম কিবরিয়াকে চাকুরী হতে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে হবিগঞ্জ পৌরসভা। গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম স্বাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের আদেশ জারি হয়। এর আগে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তিনি একই অভিযোগে চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন। চূড়ান্ত বরখাস্তের পত্রে উল্লেখ করা হয় গোলাম কিবরিয়া চাকুরী বিধিমালা লঙ্ঘন করে বাজার পরিদর্শক থাকা অবস্থায় পৌরসভার পক্ষে রশিদের মাধ্যমে অর্থ গ্রহন করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ, পৌরসভার মালিকানাধীন আধুনিক পৌর বিপনী বিতানের ২য় তলার দোকানসমূহ অবৈধভাবে বরাদ্দ প্রদানকালে অর্থ আত্মসাৎ সহ পৌরসভার সম্পদ নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর করে পৌরসভাকে ক্ষতিগ্রস্থ করেছেন। এমনকি তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া সত্ত্বেও পৌরসভার পাওনা অর্থ পরিশোধ না করে তিনি অসদাচারণে লিপ্ত হয়েছেন। পৌরসভার তদন্তে তার বিরুদ্ধে সকল অভিযোগ সুস্পষ্টভাবে প্রমানিত হয়েছে। এছাড়াও ইতিপূর্বে বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া দায়িত্ব পালনকালীন তার স্ত্রী রোকেয়া খাতুনের সাথে যোগসাজসে পৌর মার্কেটের দোকান কোটা জাল কাগজ তৈরীর মাধ্যমে ভোগ দখল ও অবৈধ হস্তান্তর সংক্রান্ত অভিযোগের সত্যতা পায় পৌরসভা কর্তৃক গঠনকৃত কমিটি। এর প্রেক্ষিতে রোকেয়া খাতুনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com