রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ছোট বহুলায় নিহত ত্রিশার দাফন সম্পন্ন ॥ মায়ের মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর ছোট বহুলা গ্রামে ত্রিশা বেগম (৯) নামে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি। গতকাল বুধবার ওই শিশুর দাফন সম্পন্ন হয়েছে। রাত ৯টার দিকে ওই শিশুর মা রেজিয়া খাতুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেছেন বলে জানা গেছে। এদিকে এরকম মৃত্যুতে শিশুদের মাঝে আতংক বিরাজ করছে। এমনকি শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার সকালে ২নং রিচি ইউনিয়নের ছোট বহুলা গ্রামে আব্দুস সহিদের কন্যা ত্রিশা বেগম খুন হয়। এদিকে সন্দেহজনক কথাবার্তা বলায় ত্রিশার পিতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ির পাশে মক্তবে আরবি পড়তে যায় ত্রিশা। কিছুক্ষণ পর সে মাঠে চিৎকার করছিল। পরে শব্দ শুনে মাঠে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার বাবা। দ্রুত তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার পিতা এ প্রতিনিধিকে জানায়, গতকাল প্রতিপক্ষের সাথে তার মামলার তারিখ ছিলো। সদর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। ওই শিশুর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুর মাথা ও মুখে আঘাত আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ওই শিশুর বাবার সঙ্গে স্থানীয় একটি পরিবারের বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তারা হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। এ ঘটনার পরপর তিশা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপে তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com