বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিল-সই জাল করে জমির ভূয়া পর্চা তৈরির কারিগর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ম্যাজিস্ট্রেটের সিল ও সই জাল করে জমির ভুয়া পর্চা তৈরি ও বিক্রির অভিযোগে মোহন খান (৩০) নামের এক আইনজীবি সহকারি পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মোহন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের ইদু মিয়ার ছেলে ও বর্তমানে সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, সে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমের আশপাশে বিচরণ করতো। ভূমি সেবা নিতে আসা মানুষদের ভূয়া পর্চা তৈরি করে দিতেন টাকার বিনিময়ে। এ কাজটি তিনি করতেন সরকারি কর্মকর্তাদের সিল ও সই জালিয়াতির মাধ্যমে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস ও জহুর হোসেন যৌথভাবে রেকর্ড রুমের সামনে অভিযান চালিয়ে মোহনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। মঈন খান বলেন, নিয়মিত মামলা দায়েরের পর মোহনেকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় রেকর্ডরুম কিপার মোঃ আজগর আলী বাদি হয়ে জালিয়াতির অভিযোগে সদর থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com