রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দুই যুগেও শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজস্ব ভবন হয়নি ॥ জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম

  • আপডেট টাইম বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা দীর্ঘ ২৫ বছরেও নিজস্ব ভবনে স্থানান্তর হয়নি। জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। এ গ্রেডের এ পৌরসভাটি ১৯৯৮ সালে ২৫ মার্চ মাসে ‘গ’ শ্রেণির পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত পৌরসভার কার্যক্রম চলছে উপজেলা বিএডিসি সার গুদামে। পরে ২০০৫ সালে ১৩ সেপ্টেম্বর ‘খ’ শ্রেণি এবং ২০১৩ সালে ১২ মার্চ ‘ক’ শ্রেণিতে উন্নতি হয়। এর আয়তন ১৪. ৬৩ বর্গকিলোমিটার। ওয়ার্ড সংখ্যা ৯টি। জনসংখ্যা ১৭ হাজার ৯৬১ জন।
বর্তমান মেয়র এফ এম আহমেদ অলি বিএনপি শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি। পৌরসভার উন্নয়ন কর্মকান্ড বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, করোনাকালীন দায়িত্ব নিলেও উন্নয়ন কর্মকান্ড থেমে ছিল না। প্রত্যেক ওয়ার্ডের সড়ক বাতির মাধ্যমে আলোকিত করা হয়েছে। তবে ৯টি ওয়ার্ডের মানুষের হাঁড়ির খবর জানা রয়েছে। তাই পৌর শহরের মানুষ মেয়রের ওপর আস্থা রেখেই চতুর্থবার নির্বাচিত করেছে। তাই নির্বাচিত মেয়রের ওয়াদা নগরবাসীর সেই আস্থার প্রতিপালন করবে উন্নয়নের মধ্য দিয়ে। ২০২৫ সালের মধ্যে পৌর শহরের চেহারা পাল্টে যাবে। পৌরসভায় তিনটি বাজার রয়েছে। পুরান বাজার, দাউদ নগর বাজার ও আলীগঞ্জ ড্রাইভার বাজার। প্রতিদিনই এতে হাট বসে ও এখানে পণ্য ও পশু-পাখি কেনাবেচা করতে আসেন হাজার হাজার মানুষ। কিন্তু নিজস্ব ভবন না থাকায় দুর্ভোগের সঙ্গে পৌরসভার কার্যক্রম চালানো হচ্ছে। মেয়র আরও বলেন, পৌরভবনের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এছাড়া পৌর নাগরিকদের জীবন-মান উন্নত করার প্রচেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভা প্রতিষ্ঠার প্রায় দেড় যুগ পরও ‘ক’ শ্রেণির গ্রেডের পৌরসভা নিজস্ব ভবন না থাকায় সঠিক ভাবে নাগরিক সেবা নিশ্চিত হচ্ছে না। দীর্ঘ দিন ধরে পৌর ভবনের জন্য দাবী জানানো হলেও বাস্তবায়ন হচ্ছে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com