সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইরান থেকে চলছে বাংলাদেশের মানবপাচার নেটওয়ার্ক হবিগঞ্জের মুসা-সিলেটের মেজবাহ প্রধান সন্দেহভাজন

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশি একটি মানবপাচার চক্র পরিচালিত হচ্ছে ইরান থেকে। এ চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজন গডফাদার দীর্ঘদিন ধরে ইরানে বসে নেটওয়ার্কটি পরিচালনা করছেন। চক্রটি সাধারণ লোকজনকে ইউরোপের বিভিন্ন দেশে কাজের প্রলোভন দেখিয়ে ইরানে নিয়ে জিম্মি করে রাখে এবং পরে বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে এসেছে। সিআইডি’র তদন্তে দেখা গেছে, গত ২০ থেকে ২৫ বছর ধরে এই মানবপাচার চক্রের গডফাদাররা ইরানে তাদের ঘাঁটি গেড়েছে। তাদের অধীনে এখন দেশে সক্রিয় রয়েছে কমপক্ষে ৩০০ পাচারকারী। এ বিষয়ে সিআইডির অতিরিক্ত উপপরিদর্শক (অপরাধ সংগঠন) শাহ আলম বলেন, ‘আমরা সম্প্রতি জানতে পেরেছি যে ১৫ জন বাংলাদেশি গডফাদার ইরান থেকে মানবপাচার চক্র পরিচালনা করছে। তাদের ধরতে আমরা ইরানে অস্থায়ী ক্যাম্প বানানোর পরিকল্পনা করেছি।’ তিনি জানান, এই পাচারকারী চক্র সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা তাদের এজেন্টদের কাজে লাগাচ্ছে। এই চক্র দেশ থেকে তুরস্ক, ইতালি এবং গ্রিসের মতো ইউরোপীয় দেশগুলোতে আকর্ষণীয় কাজের প্রলোভন দেখায়। এরপর পাচারকারী চক্র ওইসব মানুষদের নিয়ে আসে ইরানে। সেখানে তাদের জিম্মি করে বাংলাদেশে আত্মীয়-স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে। বিকাশ, এসএ পরিবহনের কুরিয়ারের মাধ্যমে এমনকি ক্যাশ টাকায়ও এই মুক্তিপণ আদায় করা হয়। ইতোমধ্যে সিআইডি যশোরের একটি এনজিও’র সাহায্যে পাচার হওয়ার সময় কমপক্ষে ১০০ লোককে উদ্ধার করেছে। সেইসঙ্গে কিছু পাচারকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সিআইডির কর্মকর্তা শাহ আলম বলেন, ‘আমরা অনেকগুলো সূত্র থেকে জানতে পেরেছি, এই চক্রের হোতা হিসেবে বেশ কয়েকজন ইরানে থেকে কাজ করছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের নান্নু মিয়া ও তার ভাই মারুফ মিয়া, চাঁদপুরের রবিউল ইসলাম ওরফে ওরফি মানিক। এছাড়া হবিগঞ্জের মুসা এবং সিলেটের মেজবাহ- এরা দুজন হচ্ছেন প্রধান সন্দেহভাজন।’ তিনি আরও জানান, এই চক্রের দ্বারা প্রতারণার শিকার হওয়া লোকজন কোনও সাহায্যও চাইতে পারেন না কারও কাছে। কারণ এই চক্রের সঙ্গে বেশ কয়েকজন ইরানিরও যোগসাজোশ রয়েছে। এমনকি কেউ যদি তাদের কবল থেকে পালাতেও সক্ষম হয়, তাহলে ইরানি নাগরিকরাই পুলিশে যোগাযোগের পরিবর্তে তাদের ধরে পাচারকারীদের হাতে তুলে দেয়। সেজন্য ইরানে একটি অস্থায়ী ক্যাম্প করার পরিকল্পনা করা হচ্ছে যাতে পাচারের শিকার এসব লোকজন সেখানে অভিযোগ করতে পারে। মানবপাচারকারী চক্রের গডফাদারদের ধরতে ইন্টারপোলের সাহায্য নিয়ে স্থানীয় পুলিশ অভিযান চালাবে বলে জানান শাহ আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com