বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে দুইটি মোটর সাইকেল উদ্ধার ॥ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে বিথঙ্গল পুলিশ ফাঁড়ীর একদল পুলিশ কুমড়ী বাজারে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেউরাজুড় গ্রামের মৃত আব্দুল ছোবহানের পুত্র মোঃ হক মিয়া (৩৫) কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। ধৃত আসামী ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com