বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজ শায়েস্তাগঞ্জ আসছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার শায়েস্তাগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। তার আগমন উপলক্ষে ইতোমধ্যে প্রশাসন সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে। নেতাকর্মীরা রাস্তায় আলোকসজ্জা, ব্যানার, ফ্যাস্টুনে লাগিয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনের কাজ সমাপ্ত করেছেন। দুই পাশে ফুলের বাগানসহ রেল পার্কিং থেকে যানবাহন স্ট্যান্ড সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া চারিদিকে সীমানা প্রাচীর দেয়া হয়েছে। জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেটগামী কালনী ট্রেনে এসে শায়েস্তাগঞ্জে নামবেন। পরে তিনি পুটিজুরী হোটেল প্যালেনসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন। তার সাথে প্রশাসনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল জানান, আইন শৃংখলা বাহিনী ইতোমধ্যে তার নিরাপত্তায় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি রাস্তার পাশে পুলিশ মোতায়েন থাকবে। প্রটোকল দিয়ে তাকে বিভিন্ন স্থানে নেয়া হবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কোনো কমতি থাকবে না।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com