স্টাফ রিপোর্টার ॥ শৈত্যপ্রবাহের মাঝে বেশ কয়েকদিন ধরে এক মানসিক রোগী শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকায় কুকুরের সাথে জীবন যাপন করছে। যদিও প্রশাসন কিংবা কোনো ব্যক্তি তার পাশে এগিয়ে আসেনি। তবে শীতে কাপতে দেখে দুইটি কুকুর কোথাও না কোথাও থেকে কম্বল এনে ওই ব্যক্তিকে দিয়েছে। একেই বলে মানুষের চেয়ে মানুষের জন্য পশুর মায়া বেশি।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১ সপ্তাহ ধরে ওই ব্যক্তিকে দাউদনগর বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। তার পরনে লুঙ্গি আর শার্ট ছাড়া কিছুই নেই। তিনি রাস্তা থেকে খুড়িয়ে পাওয়া খাবার খেয়ে জীবন ধারণ করছেন। তবে দুইটি কুকুর ওই ব্যক্তি ঘুমালেই তারাও এসে ঘুমায়। এ সংবাদ প্রকাশের পর এ প্রতিনিধির আশা অবশ্যই প্রশাসন কিংবা বিত্তশালী শীতবস্ত্র নিয়ে তার পাশে দাড়াবেন।