সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে উচ্ছেদের নামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেস্টুন ভাংচুরের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উচ্ছেদ অভিযানের নামে শহরে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংম্বলিত ছবির অবমাননা ও ফেস্টুন ভাংচুর করার অভিযোগ এনে গতকাল শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে নিম্বর টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, কৃষকলীগের সভাপতি আব্দুল মুকিদ, তাতীলীগের সভাপতি ফারুক আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহেদুল ইসলাম রুবেল প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগের সিনিয়র সহসভাপতি রেজা আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগৈর সভাপতি আমিনুর রহমান সুমন, আবু ছালেহ জীবন, ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল তালুকদার, রাজু আহমদ, জয় অঅহমদ, আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন, কামাল হাসান, রফিক মিয়া মেম্বার, আব্দুর নুর, দুলাল আহমদ, জিলা মিয়া, বাবুল দাশ, আব্দুল্লাহ মিয়া প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com