সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তীর পিতার শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সুকেশ চক্রবর্তীর পিতা সুজিত চক্রবর্তী (৮০) এর শ্রাদ্ধানুষ্টান গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার শিবপাশা এলাকার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মীয় রীতিনীতি মোতাবেক অনুষ্টানাদি পালন করা হয়। শ্রাদ্ধানুষ্টানে উপস্থিত ছিলেন, প্রনব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, সাবেক পৌর কাউস্নিলর সন্তোষ দাশ, রাজেশ চক্রবর্তী, শিক্ষক সুব্রত দাশ, ইউপি সচিব পৃথ্বেশ চৌধুরী, শিক্ষক সলিল কুমার দাশ, কংকন চক্রবর্তী, শিক্ষক নিটু দাশ, জ্যোতিষ সরকার প্রমুখ।
উল্লেখ্য সুজিত চক্রবর্তী বার্ধক্য জনিত কারণে গত ২০ ডিসেম্বর স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে পরলোক গমন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com