সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শতমুখা গ্রামের বিশিষ্ট মুরুব্বি তাহের চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমূখা গ্রামের বিশিষ্ট মুরব্বি ও শতমুখা ফোরকানিয়া মাদ্রাসার মোতাওয়াল্লী আলহাজ্ব তাহের চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নল্লিাহি—রাজেউন)। তিনি গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ৩ ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার প্রথম জানাযা ঢাকার পুরানা পল্টন মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন-বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী, ইয়াকুব খান চৌধুরী, এখলাছ খান চৌধুরী, ডাঃ শাহ হাবিবুর রহমান টিপু, টিংকু খান চৌধুরী।
তার দ্বিতীয় জানাযা হবিগঞ্জ জেকে এন্ড হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এতে অংশগ্রহণ করেন-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ডাঃ জমির আলীসহ বিভিন্ন স্তরের মুসল্লীগণ।
আজ সকাল ১০ ঘটিকায় তার নিজ গ্রামের বাড়ী শতমুখায় তৃতীয় জানাযা অনুষ্টিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি জাহেদ চৌধুরী, আবদাল চৌধুরী, আবিদুর রহমান চৌধুরীর ভাই ও সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, এডঃ রাফিউর রহমান চৌধুরী, সাংবাদিক পাবেল খান চৌধুরী ও রাহাত চৌধুরীর চাচা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com