বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী ২ ভাই নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

 

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে কার্ভাডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি কার্ভাডভ্যান বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী উপজেলার বেজুড়া গ্রামের আফতাব হোসেনের পুত্র সোহাগ মিয়া (১৭) ও তার আপন চাচাতো ভাই ইমাম হোসেনের পুত্র শুভ মিয়া (১৮) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজ তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হোসেন তাদের মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ থানার (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com