বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মাটিকাটা ও বালু উত্তোলনের মহোৎসব

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ফসলি জমি ও খোয়াই নদী থেকে মাটিকাটা ও বালু উত্তোলনের মহোৎসব চলছে। ভ্রাম্যমান আদালত অভিযান করার পর এক দুইদিন থেমে থাকলেও আবারও ভূমিদস্যুরা এসব শুরু করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজার ও এক্সেভেটর দিয়ে উপজেলার বিভিন্ন ফসলি জমি ও খোয়াই নদীর চর থেকে মাটি কেটে ও বালু তোলে স্তুপ করে রাখা হয়। আর এসব ট্রাক্টর, লরি দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এতে একদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব অন্যদিকে বিভিন্ন রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হচ্ছে। এসব বালু উত্তোলনের ফলে নতুন ব্রিজ ও পুরাতন বাজারের ব্রিজটি হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় ধ্বসে পড়ে সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ বিষয়ে অচিরেই ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছেন শায়েস্তাগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com