শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তানগরে জামায়াত-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে জামায়াতের চোরাগুপ্তা মিছিলকালে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৫ জন আহত হয়। তখন শায়েস্তানগর এলাকাজুড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে শুরু করেন। গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও ১০ দফা দাবিতে শহরে শায়েস্তানগর থেকে গণমিছিলের আয়োজন করে হবিগঞ্জ জেলা জামায়াত। বিকাল সাড়ে ৪টার সময় জেকে এন্ড এইজকে হাইস্কুল এন্ড কলেজের সামন থেকে হাঠাৎ করে ২০/২৫ নেতাকর্মী চোরাগুপ্তা মিছিল শুরু করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্টে পৌছার পুর্বেই একদল পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া দেয়। এ সময় তারা ব্যানার ফেলে পালিয়ে যায়। তখন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন পথচারী আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছলে জামায়াতের নেতাকর্মীরা সটকে পড়ে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, জামায়াতের নেতকার্মীরা মিছিল দেয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com