শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের নিকট বলভদ্র নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তির লাশ একজন পুরুষের। বয়স অনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। লাশ থেকে পলিথিন দিয়ে বাঁধা একটি ম্যাক্সিমাস বাটন মোবাইল ফোন, যার সিম নাম্বার ০১৭৭৬৯২৬০৮২ পাওয়া গেছে। স্থানীয় বহু লোকজন দেখে লাশটি সনাক্ত করতে সক্ষম হয় নি। লাশের গায়ে হলুদ-কালো গেঞ্জি, পরনে লাল প্যান্ট ছিল। আনুমানিক ৩ থেকে ৪ দিন আগে ওই ব্যক্তি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, লাশে পচন ধরেছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ এমএন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com