বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে বৈষ্ণব সেবা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র দাস ও তাঁর পূর্ব পুরুষের বিদেহী আত্মার শান্তি কামনায় ২৩ ডিসেম্বর দুপুরে তাঁর নিজ বাড়িতে বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব সেবায় পৌরহিত্য ও শ্রীমদ্ভগবত গীতা পাঠ করেন ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারী, মোক্ষদাতা গৌর দাস। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা করেন- বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের পুত্র রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু। উক্ত অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃনাল কান্তি রায়,জনতা ব্যাংকের অফিসার শুভাশীষ চক্রবর্তী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রানেশ চন্দ্র দাশ, শ্রমিক নেতা মাধব চন্দ্র দেব কিশোর, আওয়ামীলীগ নেতা রূপক দাশ, রূপায়ণ দাশ, জার্নেল চৌধুরী, জীবেশ গোপ, সিএনজি মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রানা দেব, নিকিলেশ দাশ, ব্যবসায়ী নিরু দেব, প্রশান্ত দাশ, অরুণ দাশ, পরেশ চন্দ্র দাশ, কবিন্দ্র চন্দ্র দাশ, উত্তম কুমার দাশ, রুনু দাশ, সপ্তম দাশ, গোপাল রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com