রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুল এবিসির বার্ষিক ফলাফল অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুল এবিসির বার্ষিক ফলাফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল এবিসি স্কুলের অস্থায়ী ক্যাম্পাস শেরপুর রোড বাংলা টাউন এলাকায় এক আলোচনা সভা ও মেধা তালিখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র প্রদান করা হয়। এবিসি স্কুলের ডাইরেক্টর মোঃ সোহেল আহমদের সভাপতিত্বে এবিসি স্কুলের শিক্ষক রায়হান আহমেদ ও আমেনা সুলতানা মৌর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের নির্বাচিত সদস্য শেখ মোঃ সফিকুজ্জামান শিপন, লেকচারার মাহমুদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, এবিসি স্কুলের পরিচালক মোঃ শামসউদ্দীন আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল জুলফিকার হোসেন ভাইস প্রিন্সিপাল, মোঃ লিয়াকত আলী। অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন, নারায়ণ দাস, প্রতীক ভট্টাচার্য, মিজানুর রহমান ইমন, সাকিব আহমেদ মুন্না, মাজু আহমেদ, ফাতেমা বেগম পান্না, রিকা দেব, কায়নাত চৌধুরী, নাদিয়া চৌধুরী। এ সময় অতিথিগণ ক্লাস প্রতি সর্বোচ্চ মার্ক প্রাপ্ত ছাত্র ছাত্রীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com