বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে নিহত আমেরিকা প্রবাসী মিঠু’র দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আমেরিকা প্রবাসী, ইউএসএ মাধবপুর ফাউন্ডেশন (ইনক)’র দপ্তর সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী সদস্য মোঃ জহিরুল ইসলাম মিঠু (৪৩) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাধবপুর দারুস সুন্নাহ কওমী মাদ্রাসার মাঠে তার জানাযার নামায শেষে পশ্চিম মাধবপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে ১৭ ডিসেম্বর আমেরিকার জ্যামাইকা মুসলিম কমিনিউটি সেন্টারে তার ১ম জানাযা নামায অনুষ্টিত হয়। জহিরুল ইসলাম মিঠু ১৬ ডিসেম্বর সকালে আমেরিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে সে স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সন্ধ্যায় তার লাশ বাংলাদেশে আসে। এবং রাতে তার লাশ মাধবপুর পৌরসভার পশ্চিম পাড়ার নিজ বাড়ীতে নিয়ে আসলে আত্নীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে তার মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি ও কাউন্সিলর বাবুল হোসেন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com