বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিজিবি দিবসে মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বিজিবি শ্রীমঙ্গলে সেক্টরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান শিকদার, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, বিজিবি বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সূধীবৃন্দ। এ সময় সীমান্ত সুরক্ষায় ও দেশের মুক্তিযুদ্ধে বিজিবির অবদান তুলেধরে বক্তব্য দেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডর কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা তুলে দেয়া হয়। বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com