বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে গরুর বাজার ও অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা ও গরু বাজার উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক্সেভেটরের মাধ্যমে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। অভিযানকে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী রায়হান আকবরসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকার সামন থেকে উভয় পাশে অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে উঠে। মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। এরমধ্যে পাকা আধাপাকা ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
শাহ জহুরুল হোসেন বলেন, অভিযানকালে প্রায় ১ একর ৫৬ শতক জমি অবৈধ দখলদারদের কবল থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com