বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে মোবাইল ফোনসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে চোরাই মোবাইল ফোনসহ দুই চোরকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র দিকনির্দেশনায় একদল পুলিশ নিয়ে বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ অফিসের পাশ্ববর্তী চৌধুরীপাড়া সিএনজি ষ্ট্যান্ডের মাঠে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলা সদরের বানেশ্বর বিশ্বাসের পাড়া গ্রামের ফজলু খাঁ’র পুত্র মোশাহিদ খাঁ (২১) ও জাহাঙ্গীর খাঁ (২৩)। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল ফোনফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মূল্য অনুমান ১ লাখ ১৩ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com