সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে ভোক্তা অধিকারের অভিযান ॥ জরিমানা আদায়

  • আপডেট টাইম বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন বিক্রয় করায় বুলবুল ফার্মেসিকে ৮০০০, আয়াদ ফার্মেসিকে ৭ হাজার, সারদা ফার্মেসিকে ৫ হাজার টাকা, সার বিক্রয়ের মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রয়ের অপরাধে মেসার্স সোয়েব ট্রেডার্সকে ১০ হাজার এবং অনুমোদন বিহীন রং, ফ্লেভার ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মেঘনা বেকারীকে ১৫ হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার জরিমানা প্রদান ও আদায় করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার সাকিব হোসাইন ও বানিয়াচং থানা পুলিশ এর একটি দল এ অভিযানে সহায়তা করে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com