সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মায়ের করুণ মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল জয়রাজ বেগম (৪২) নামের এক মায়ের। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের হিয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়রাজ বেগম হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নোমান মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে জয়রাজ বেগম নামে ওই নারী তার এক স্বজনের সাথে মোটর সাইকেল যোগে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় যাওয়ার পথে পথিমধ্যে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হন জয়রাজ বেগম।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com